বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মোঃ ইউনুস এমন একটি পৃথিবীর সপ্ন দেখেছিলেন যেখানে থাকবেনা দরিদ্রতা, বেকারত্ব ,থাকবেনা আতিরিক্ত কার্বন নিঃসরণ। ড. মোঃ ইউনুস এর এই সপ্ন বাস্তবায়নে যুক্ত হলেন বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের ধর্মগুরু পোপ ফ্রান্সিস।বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস এবং বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের ধর্মগুরু পোপ ফ্রান্সিস এর নামে রোমের ভ্যাটিকান সিটিতে শুরু হয়েছে বৈপ্লবিক আন্দোলন যার নাম হচ্ছে -”3 ZERO ‘s Club”।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।এই উদ্যোগ নেওয়া রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বালদো রেইনার কাছে চিঠি লিখেছেন ড. মুহাম্মদ ইউনূস। চিঠিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, তিনি এই উদ্যোগে ‘গভীরভাবে সম্মানিত।’তিনি লিখেছেন, এই উদ্যোগ শুধু দারিদ্র্য, বেকারত্ব এবং নেট কার্বন নিঃসরণ শূন্য করার লক্ষ্যে নয়, এটি এমন একটি নতুন সভ্যতার আবির্ভাবের প্রচেষ্টা যা সহানুভূতি, সাম্য এবং স্থায়িত্বের ওপর ভিত্তি করে হবে।তিনি আরও বলেন, এটি এমন একটি সভ্যতার জন্য কাজ করছে, যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না এবং প্রত্যেক ব্যক্তি তার ভাগ্যের রচয়িতা হতে পারবে। সবাই একটি মানব পরিবারের গর্বিত অংশ হবে, যেমনটি পোপ ফ্রান্সিস সাম্প্রতিক বছরগুলোতে জোর দিয়েছেন।
এই উদ্যোগ মানবজাতির জন্য এক অন্তর্ভুক্তিমূলক ও রূপান্তরমুখী ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যে গৃহীত হয়েছে। 3 ZERO Club রোমের প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের জন্য একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। এটি তাদের উদ্ভাবনী ধারণা বিকাশ এবং টেকসই সমাধান তৈরি করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে।

