Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeআইন আদালাতসাবেক সচিবের বাসায় মিলল বৈদেশিক মুদ্রাসহ কোটি টাকা

সাবেক সচিবের বাসায় মিলল বৈদেশিক মুদ্রাসহ কোটি টাকা

রাজধানীর উত্তরায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের বাসা থেকে বৈদেশিক মুদ্রাসহ কোটি টাকা জব্দ করা হয়েছে।এ সময় ছেলেসহ তাকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। 

গতকাল রবিবার রাতে যৌথবাহিনীর অভিযানে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন ও ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে রাজধানীর উত্তরা- ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় শুরু হয় এই অভিযান। চার ঘণ্টা পর ছেলেসহ আটক করা হয় সাবেক অতিরিক্ত সচিবকে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই অবসর নেন আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে। 

[ Disclaimer: You may visit the news source: https://www.dainikamadershomoy.com/]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর