Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeশিক্ষাইরাবের নতুন সভাপতি ফারুক, সম্পাদক সালমান

ইরাবের নতুন সভাপতি ফারুক, সম্পাদক সালমান

এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর নতুন কমিটি হয়েছে। এতে ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন সভাপতি এবং নিউ এইজের জ্যেষ্ঠ প্রতিবেদক সোলাইমান সালমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।শুক্রবার রাতে নরসিংদীর একটি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে ইরাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়।কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শাহেদ মতিউর রহমান (সহ-সভাপতি), জনকণ্ঠের আসিফ হাসান কাজল (যুগ্ম সাধারণ সম্পাদক), ভোরের ডাকের নাজিউর রহমান সোহেল (কোষাধ্যক্ষ), ডেইলি ক্যাম্পাসের ইরফানুল হক (সাংগঠনিক সম্পাদক) এবং কালবেলার আবদুল্লাহ আল জোবায়ের (দপ্তর ও প্রকাশনা সম্পাদক)।সদস্য পদে নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদক শরীফুল আলম সুমন ও যুগান্তরের হুমায়ুন কবির। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও ইরাবের সিনিয়র সদস্য মাসুদুল হক প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ইরাবের সাবেক দুই সভাপতি সাব্বির নেওয়াজ ও নিজামুল হক।

[Disclaimer: You may visit the news source-samakal.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর