Beta Ver. 0.04
Tuesday, October 27, 2026
Homeআইন আদালাতএলিফ্যান্ট রোডে বারান্দা থেকে নিচে পড়ে বাড়ির মালিক নিহত

এলিফ্যান্ট রোডে বারান্দা থেকে নিচে পড়ে বাড়ির মালিক নিহত

রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজ বাড়ির ছয়তলার বারান্দা থেকে নিচে পড়ে মো. তাজ উদ্দিন আহম্মেদ (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাজউদ্দিন নিউমার্কেট ২৫৮/বি এলিফ্যান্ট রোড ঢাকার স্থায়ী বাসিন্দা মৃত সালাহ উদ্দিন আহম্মেদের ছেলে। এক মেয়ের জনক ছিলেন তিনি। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

নিহতের ছোট ভাই মইন উদ্দিন আহম্মেদ বলেন, তার বড় ভাই নিজ বাড়ির নয়তলা ভবনের ছয় তলাতে থাকতেন। দুপুরে বারান্দা থেকে যে কোনোভাবে নিচে পড়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মইন উদ্দিন বলেন, তিন দিন আগে আমাদের তার বড় ভাই সালাউদ্দিন আহমেদ (৫৮) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এ বিষয় নিয়ে ভাই হয়তো মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বারান্দা থেকে যে কোনোভাবে পড়ে যেতে পারেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

[ Disclaimer: You may visit the news source-https://www.bd-pratidin.com/]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর