Beta Ver. 0.04
Saturday, September 12, 2026
Homeবিনোদনজনপ্রিয় কণ্ঠশিল্পী "মনি কিশোর" আর নেই

জনপ্রিয় কণ্ঠশিল্পী “মনি কিশোর” আর নেই

ফ্ল্যাট থেকে গন্ধ পেয়ে ৯৯৯-এ কল দেন প্রতিবেশী

রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিন থেকে চারদিন আগে তার মৃত্যু হয়েছে। গায়কের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। তবে পুলিশ জানিয়েছে, শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

এ প্রসঙ্গে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহাদত হোসেন গণমাধ্যমকে জানান, মনি কিশোরের ফ্ল্যাটের দরজা ভেতরের দিক থেকে আটকানো ছিল। কয়েকদিন সে বাসা থেকে কোনো সাড়া শব্দ পায়নি প্রতিবেশীরা। এক সময় গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। 

তিনি বলেন, আমরা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি তিনি (মনি কিশোর) মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তার দেহ ফুলে ফেঁপে ছিল। মরদেহ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। 

পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন মনি কিশোর। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত, অডিওতে চুটিয়ে কাজ করেছেন। তার জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তার সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘কী ছিলে আমার’ তারই সুর করা, তারই লেখা।

২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন মনি কিশোর। প্রসঙ্গত, মনি কিশোর তার পোশাকি নাম। প্রকৃত নাম মনি মণ্ডল। কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে ‘কিশোর’ জুড়ে নিয়েছিলেন

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর