Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeজাতীয়ইউপি নির্বাচনের রোড ম্যাপের পর মাঠে তৎপর সম্ভাব্য প্রার্থীরা

ইউপি নির্বাচনের রোড ম্যাপের পর মাঠে তৎপর সম্ভাব্য প্রার্থীরা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার পর মাঠে তৎপরতা বাড়িয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। নির্দলীয় নির্বাচন হলেও ইউনিয়ন পর্যায়ে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মাঠে সক্রিয়। বেশির ভাগ ইউনিয়নে সংসদের বিরোধী দল জামায়াতের একক চেয়ারম্যান প্রার্থী মোটামুটি ঠিক। তবে, প্রায় প্রতিটি ইউনিয়নেই চেয়ারম্যান পদে ক্ষমতাসীন বিএনপির সমর্থন পেতে চার থেকে আট জন তৃণমূল নেতা সক্রিয়। ফলে, দল সমর্থিত একক প্রার্থী ঠিক করাই বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ।

প্রতিটি ইউনিয়নেই বহু সম্ভাব্য প্রার্থী দলের সমর্থনপ্রত্যাশী হওয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলে বিএনপির অভ্যন্তরীণ কলহ বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকেও এ ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের তৃণমূল কর্মী-সমর্থকদেরও কেউ কেউ এই নির্দলীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নানাভাবে সক্রিয় বলেও তথ্য রয়েছে সরকার ও বিএনপির কাছে। 

পাঁচ ধাপে এবারের ইউপি নির্বাচন করছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১২ অক্টোবর ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপের ভোট হবে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ভোট হবে ২৭ মে।

রোড ম্যাপ ঘোষণার আগে থেকেই ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন প্রার্থী হতে ইচ্ছুক বিভিন্ন দলীয় ও নির্দলীয়-সামাজিক প্রতিনিধিরা। রোড ম্যাপ ঘোষণার পর থেকে তারা তৎপরতা বাড়িয়েছেন। প্রাথমিক প্রস্তুতি হিসেবে জনসংযোগ করছেন হাটে-বাজারে ও মসজিদে। কেউ কেউ পাড়া-মহল্লা ও বাড়ি বাড়ি গিয়েও স্থানীয়দের কাছে প্রার্থী হওয়ার বার্তা জানান দিয়ে সমর্থন কামনা করছেন। সম্ভাব্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ তৎপর।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর