Beta Ver. 0.04
Wednesday, July 29, 2026
Homeজাতীয়টিকিট বিক্রির নামে প্রতারণা, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির মামলা 

টিকিট বিক্রির নামে প্রতারণা, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির মামলা 

গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে বিমান টিকিটের অগ্রিম অর্থ নিয়ে টিকিট সরবরাহ না করার অভিযোগে অনলাইনভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের (এফইবিডি) বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান সোমবার (১৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

সিআইডি জানায়, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১১ জুলাই রাজধানীর মতিঝিল থানায় প্রতিষ্ঠানটির সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ৯০ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন- সালমান বিন রশিদ শাহ সায়েম, এম এ রশিদ শাহ সম্রাট, আমির হামজা রশিদ শাহ নায়েম, এ কে এম শাহদাত হোসেন, আব্দুল গণি মেহেদী, মো. সাকীব হোসেন ও মোতাহের হোসেন।

তদন্তে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) এবং বিজনেস-টু-কনজিউমার (বি-টু-সি) উভয় পদ্ধতিতে বিমান টিকিট বিক্রি করত। বিভিন্ন সময়ে অস্বাভাবিক মূল্যছাড়ের ঘোষণা দিয়ে দেশের বিভিন্ন সাব-এজেন্ট ও সাধারণ গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অগ্রিম অর্থ সংগ্রহ করা হয়।

তবে অভিযোগ রয়েছে, নির্ধারিত টিকিট সরবরাহ না করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সায়েম ২০২৫ সালের ১ আগস্ট দেশ ত্যাগ করেন।

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর