Beta Ver. 0.04
Wednesday, June 24, 2026
Homeজাতীয়চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর: খাদ্য প্রতিমন্ত্রী

চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর: খাদ্য প্রতিমন্ত্রী

বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, চালের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার তদারকি ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অবৈধ মজুতদার ও বাজার অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা খাদ্যবান্ধব কর্মসূচির চাল সঠিক সময়ে বিতরণ নিশ্চিত করতে খাদ্যবান্ধব ডাটাবেজের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে চাল বিতরণের পরিকল্পনা রয়েছে।

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, খাদ্য সহায়তা কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর