Beta Ver. 0.04
Friday, June 19, 2026
Homeজাতীয়নির্বাচনের আগে ইসলামী ব্যাংক একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের আগে ইসলামী ব্যাংক একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দাবি করেছেন, নির্বাচনি সুবিধা নেওয়ার উদ্দেশ্যে ইসলামী ব্যাংকের একটি প্রকল্প থেকে ১১ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) কার্যপ্রণালি বিধির ৬৮ অনুযায়ী আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের আরডিএস (রুরাল ডেভেলপমেন্ট স্কিম) প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ পর্যায়ে ৫, ১০ বা ২০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ বিতরণ, যেখানে নারী গ্রাহকের সংখ্যা বেশি। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে ১০ হাজার টাকা করে অনেক নারীকে ঋণ দেওয়া হয় এবং তা ভোট প্রভাবিত করতে ব্যবহার করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আরডিএস প্রকল্পের আওতায় মোট ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার কোটি টাকা আগে দেওয়া হলেও ৫ আগস্টের পর নির্বাচনি বৈতরণী পার হওয়ার লক্ষ্যে আরও ১১ হাজার কোটি টাকা বিতরণ করা হয়। এই অর্থের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তিনি।

মন্ত্রী আরও অভিযোগ করেন, একটি শিল্পগোষ্ঠীকে ৭০০ কোটি টাকা এবং প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই আরেকটি গ্রুপকে ৪০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ব্যাংকটিতে বিধিবহির্ভূতভাবে প্রায় ৯ হাজার দক্ষ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের পরিবর্তে রাজনৈতিক পরিচয়সম্পন্ন ৬ হাজার নতুন কর্মী নিয়োগ দেওয়া হয় এবং প্রায় ১৩ হাজার কর্মীকে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয়েছে বলে সংসদে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর