Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeস্টিকি সংবাদজাতীয় বেতন স্কেলের দাবি গ্রাম পুলিশের

জাতীয় বেতন স্কেলের দাবি গ্রাম পুলিশের

জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত মানববন্ধনে এ দুটি দাবি জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমান্ডার এম এম লাল মিয়া বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন দেশের ৪৯৫টি উপজেলার ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন পরিষদে প্রায় ৪৫ হাজার ৮১০ জন গ্রাম পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। তারা সরকারি পোশাক পরিধান করে দিনরাত বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করলেও মাসিক মাত্র ৭ হাজার ৫০০ টাকা ভাতা পান, যা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে পরিবার পরিচালনার জন্য যথেষ্ট নয়।

তিনি বলেন, স্বল্প আয়ের কারণে অনেক গ্রাম পুলিশ সদস্য তাদের সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না। একইসঙ্গে পরিবার ও বয়স্ক অভিভাবকদের ভরণপোষণ করতেও হিমশিম খেতে হচ্ছে।

বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, ২০১১ সালের গেজেট অনুযায়ী গ্রাম পুলিশ সদস্যদের অবস্থান নির্ধারিত রয়েছে এবং তাদের দাবির পক্ষে উচ্চ আদালতের রায়ও রয়েছে। তাই দীর্ঘদিনের বৈষম্য দূর করে গ্রাম পুলিশ সদস্যদের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে জাতীয় বেতন স্কেলের আওতায় আনার দাবি জানাচ্ছি। সরকার আমাদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে আশা করছি।

মানববন্ধনে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শতাধিক গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

[Disclaimer: You may visit the news source- www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর