Beta Ver. 0.04
Saturday, September 12, 2026
Homeজাতীয়বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল লিংক রোডে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের কয়েকশ কর্মচারী।

বুধবার (২০ মে) সকালে আন্দোলনের কারণে সড়কটির একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশের অনুরোধে বেলা সোয়া ১১টার দিকে তারা সড়ক থেকে সরে যান।

জানা গেছে, লিংক রোডের বটতলা ক্রসিং থেকে আনুমানিক ১০০ মিটার দূরে নাসা গ্রুপের প্রায় ২০০ থেকে ২৫০ জন কর্মচারী সড়কের একপাশ বন্ধ করে অবস্থান নেন। এতে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল ব্যাহত হয়।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সকালে নাসা গার্মেন্টসের কর্মচারীরা বেতন ভাতার দাবিতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করে। পরে আমাদের অনুরোধে তারা প্রধান সড়ক ছেড়ে চলে যায়। গার্মেন্টস কর্মীদের সঙ্গে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশের টিমসহ সমস্যার সমাধানে বৈঠক চলছে।

[Disclaimer: You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর