Beta Ver. 0.04
Sunday, September 13, 2026
Homeজাতীয়ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে সোমবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। বৈঠকে উভয় দেশের টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতের উন্নয়ন, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠককালে মন্ত্রী ফকির মাহবুব আনাম বর্তমান স্যাটেলাইট সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে সেবার নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা নিশ্চিত করতে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষে দ্রুত তা নবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, “টেলিযোগাযোগ খাতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করা আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার।”

ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বাংলাদেশের সঙ্গে বর্তমান সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করে বলেন, ফ্রান্স এই সম্পর্ককে আরও সুদূরপ্রসারী করতে আগ্রহী। বিশেষ করে স্যাটেলাইট খাতে কারিগরি সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ আরও উপকৃত হতে পারে বলে তিনি অভিমত দেন। আলোচনা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি নবায়নের বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জানানো হয় যে, স্যাটেলাইট সেবার চুক্তি নবায়ন সংক্রান্ত আলোচনা বর্তমানে চলমান রয়েছে এবং উভয় পক্ষই এ বিষয়ে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছে।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং ফরাসি উন্নয়ন সংস্থা এএফডি-এর কান্ট্রি ডাইরেক্টর সিনথিয়া মেলা উপস্থিত ছিলেন।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর