ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম-এর সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. লুৎফর রহমান বিদায়ী সাক্ষাৎ করেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) হ্যানয়ে ভিয়েতনামের রাষ্ট্রপতির কার্যালয়ে এই সাক্ষাৎ হয়েছে।
হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস জানায়, অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও বহুমুখী অংশীদারিত্বকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয়পক্ষ দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান অর্জনগুলো পর্যালোচনা করা হয়, কৌশলগত অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং উচ্চপর্যায়ের সফর ও আঞ্চলিক সহযোগিতার কাঠামো নিয়ে আওলাচনা হয়।
উভয়পক্ষ বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্য ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা, অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, পর্যটন খাতের সহযোগিতাকে আরও গতিশীল করা এবং অংশীদারিত্বের নতুন ক্ষেত্র অন্বেষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
[Disclaimer: You may visit the news source- www.dhakapost.com]

