রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ২৯ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ। গত বছরের আগস্টের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত তিন দিনে-বৃহস্পতিবার থেকে শনিবার-দেশে ২১ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ২ হাজার ৬৩২ কোটি ২০ লাখ টাকার প্রবাসী আয় এসেছে।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৬৬ কোটি ডলার।
অর্থাৎ, চলতি অর্থবছরের একই সময়ে গত বছরের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৮৬ কোটি ৭০ লাখ ডলার।
[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

