Beta Ver. 0.04
Saturday, September 12, 2026
Homeআবহাওয়াআগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা

আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা

বর্ষা মৌসুমের মাঝামাঝি সময়ে চলতি আগস্টজুড়ে দেশজুড়ে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে মাসজুড়ে দেশের ওপর কয়েকটি মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার (১ আগস্ট) বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি) তাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকা এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু অংশ। বিশেষ করে সাতক্ষীরা, গোপালগঞ্জ, পটুয়াখালী, ভোলা ও হবিগঞ্জে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জেলায় বৃষ্টি স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হতে পারে। চলতি মাসে বঙ্গোপসাগরে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি।

আগস্ট মাসে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে পানি নামায় উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় মৌসুমি বন্যা হতে পারে। অতিরিক্ত বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা সহনীয় থাকলেও বৃষ্টির বিরতিকালে সারাদেশে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে কোনো দীর্ঘমেয়াদি খরার আশঙ্কা নেই।

চার সপ্তাহের আবহাওয়া চিত্র: আগস্টের প্রথম সপ্তাহে (১–৮ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মেঘের উপস্থিতি বেশি থাকার পাশাপাশি রংপুর, সিলেট, ময়মনসিংহ ও উত্তর চট্টগ্রামে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে; দ্বিতীয় সপ্তাহে (৯–১৬ আগস্ট) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টির কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠার পাশাপাশি দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে; তৃতীয় সপ্তাহে (১৭–২৪ আগস্ট) দেশের ওপর শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয় হওয়ায় সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুরসহ সারা দেশে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে এবং চতুর্থ সপ্তাহে (২৫–৩১ আগস্ট) বঙ্গোপসাগরে নতুন একটি মৌসুমি সিস্টেম গড়ে ওঠার প্রভাবে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, চলতি মাসে ১২ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট চন্দ্রগ্রহণ সংঘটিত হলেও দুটি গ্রহণের কোনটিই বাংলাদেশ থেকে দেখা যাবে না।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর