Beta Ver. 0.04
Monday, June 29, 2026
Homeজাতীয়প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংক-এর মূল প্রতিষ্ঠান ‘ভিওন’-এর চেয়ারম্যান অগি ফাবেলা। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশে ডিজিটাল সেবা আরও সহজলভ্য করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাতকালে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে আরও কম ও সাশ্রয়ী মূল্যে বাজারে স্মার্টফোন নিয়ে আসার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তৃপক্ষকে আহ্বান জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এর ফলে সমাজের প্রান্তিক মানুষের হাতেও সহজে স্মার্টফোন পৌঁছে যাবে।

ডিজিটাল সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করার জন্য ভিওন চেয়ারম্যানকে আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, ইন্টারনেটের খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে এলে দেশের সব স্তরের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল আরও সহজে ভোগ করতে পারবেন।

সাক্ষাতে বাংলালিংক তথা ভিওন-এর শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর এই জনবান্ধব আহ্বান ও ডিজিটাল রূপান্তরের রূপরেখাকে সাধুবাদ জানান এবং বাংলাদেশে তাদের বিনিয়োগ ও সেবা সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর