Beta Ver. 0.04
Saturday, June 13, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমদেশ রূপান্তরবগি লাইনচ্যুত, জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

বগি লাইনচ্যুত, জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজরোড এলাকায় রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজরোড এলাকায় রেলক্রসিং পর্যন্ত আসতেই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এসময় থেকেই জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকারী ট্রেন দিয়ে বগি টেনে ময়মনসিংহ স্টেশনে নেওয়া হয়েছে। লাইনচ্যুত বগি রেললাইনে সংযুক্ত করার চেষ্টা চলছে।

[Disclaimer: You may visit the news source- www.deshrupantor.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর