Beta Ver. 0.04
Monday, June 15, 2026
Homeখেলাএকাধিক পরিবর্তন নিয়ে ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ 

একাধিক পরিবর্তন নিয়ে ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ 

নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। শনিবার (৬ জুন) হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলার মেয়েরা। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি।

নেপালের বিপক্ষে খেলা সেমিফাইনালের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ। সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা জায়গা হারিয়েছেন। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। 

গ্রুপ পর্যায়ে ভারত ম্যাচের একাদশে ছিলেন না আফঈদা খন্দকার। তবে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে ফাইনালে শুরু একাদশে রেখেছেন কোচ বাটলার।


২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে টানা দুইবার  চ্যাম্পিয়ন হয়েছে হয় বাংলাদেশের মেয়েরা। এবার ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে সাফ শিরোপা জেতার চ্যালেঞ্জ মারিয়া মান্দার দলের সামনে। 

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফিদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুরভী আরফিন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর