Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeজাতীয়হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল, নতুন মৃত্যু ১৩, আক্রান্ত ২১৩২

হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল, নতুন মৃত্যু ১৩, আক্রান্ত ২১৩২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫১২ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে হাম উপসর্গে ১২ ও নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৩২ শিশু।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৬ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪২৬ শিশু।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৪৯৪ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬২ হাজার ৫৬০ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২১৪ শিশুর ও আক্রান্ত ৩৫ হাজার ৫১৩ শিশু।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

[Disclaimer: You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর