Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeজাতীয়প্রকৃত ভাতাভোগী বাছাইয়ে কমিটি গঠন

প্রকৃত ভাতাভোগী বাছাইয়ে কমিটি গঠন

প্রকৃত ভাতাভোগী যাচাই-বাছাইয়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বিগত সমযয়ে যে ভাতাভোগী ছিলেন তারা অনেক সময় সঠিকভাবে ভাতা পাননি। এ বিষয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে আমাদের কমিটি গঠিত হয়েছে। যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল, এই লিস্টগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি বলেন, যেখানে প্রকৃত বেনিফিশিয়ারির কাছে জি টু পি পদ্ধতিতে (গভমেন্ট টু পারসন) ভাতাগুলো সঠিক ব্যক্তির কাছে পৌঁছায়, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী ফারজানা বলেন, ‘আমরা সব ধরনের সুযোগ-সুবিধা যাতে প্রকৃত সুবিধাভোগীর কাছে পৌঁছায় এটা নিশ্চিত করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘এর জন্য আমাদের মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকদের একটা টানেলের এপার এবং ওপারের সমন্বয়টা যদি ভালোমতো হয় তাহলে অবশ্যই এটা কার্যকর হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় মিলে বাংলাদেশের মোর দ্যান ৮২ শতাংশ পপুলেশন নিয়ে কাজ করছি।

তিনি বলেন, বেসিক্যালি প্রকৃত সুবিধাভোগীদের জীবনমানের উন্নয়ন ও তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দুই মন্ত্রণালয় মিলে কাজের পরিমাণ অনেক। কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করার বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

[Disclaimer: You may visit the news source- www.dailyamardesh.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর