Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমইত্তেফাকঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক ‎

ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক ‎

‎ঝিনাইদহের কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

বুধবার (২০ মে) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার এলেঙ্গা পৌরসভা রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়। 

তিনি আরও জানান, সকাল ৭টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। এরপর সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর