Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমইত্তেফাকচট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত কার্যালয়ের একটি লিভিং রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম নলেন ধর (৩৮)। তিনি ভারতের হারিয়ানা রাজ্যের চন্ডিগড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম রাম নিওয়াস।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিভিং রুম থেকে বাথরুমে যাওয়ার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নলেন ধরের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।

ওসি আরও জানান, ঘটনাস্থলে কোনো সংঘর্ষের আলামত বা শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া গেছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর