Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমাদের সময়রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরা বনশ্রীতে মাদ্রাসার বাথরুম থেকে আব্দুল্লাহ নামে দশ বছর বয়সী ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বলাৎকার হওয়ার পর সে আত্মহত্যা করতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী সি ব্লকের আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘সংবাদ পেয়ে মাদ্রাসার বাথরুমে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছি।’

এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা মনে হলেও পায়ুপথ অস্বাভাবিক ফাকা পরিলক্ষিত হওয়ায় বলৎকার হয়েছে কি-না বা এরপর আত্মহত্যা করতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। নিহতের স্বজনদেরকে সংবাদ দেওয়া হয়েছে। নিহতের বাবা প্রবাসে থাকেন।’ ওই মাদ্রাসার কর্তৃপক্ষ তার বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন বলেও জানান তিনি।

আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। সে বনশ্রীর আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হিফজ বিভাগে অধ্যয়নরত ছিল এবং সেখানেই থাকত।

[Disclaimer: You may visit the news source- www.dainikamadershomoy.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর