Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeরাজনীতিমালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন সংসদ সদস্য মাসুদ সাঈদী। বৃহস্পতিবার (১৪ মে) হাসপাতালে গিয়ে তিনি প্রবীণ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দীর্ঘক্ষণ সময় কাটান। সাক্ষাৎ শেষে মাসুদ সাইদী জানান, মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছেন।

মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে বর্তমানে কুয়ালালামপুরে অবস্থান করছেন মাসুদ সাইদী। বুধবার রাতে সেখানে পৌঁছানোর পর সফরের প্রথমভাগেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছিল। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

মির্জা আব্বাসের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত ও গভীর পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে মাসুদ সাইদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি লিখেন,

মাসুদ সাইদী মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য এবং নেক হায়াত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রবীণ এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তার অনুসারী ও রাজনৈতিক মহলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর