দেশের জনপ্রিয় মিষ্টান্ন ও বেকারি ব্র্যান্ড ‘মিঠাই’ পরিবেশ সুরক্ষা ও সুস্থ জীবনযাপনে সচেতনতা বাড়াতে ‘মিঠাইয়ের সাথে সবুজের পথে’ শীর্ষক একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের মধ্যে তিন হাজার ইনডোর প্লান্ট বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে নির্ধারিত আউটলেট থেকে মিঠাই-এর কেক কিনলে গ্রাহকদের উপহার হিসেবে দেওয়া হচ্ছে ইনডোর প্লান্ট। ঘরের অভ্যন্তরীণ বাতাস বিশুদ্ধ রাখা এবং নগর জীবনে সবুজের উপস্থিতি বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
মিঠাই-এর হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম বলেন, বর্তমানে বায়ু দূষণ নগর জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। একিউএয়ার-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরগুলোর একটি। এই বাস্তবতায় ইনডোর প্লান্ট ঘরের বাতাসের গুণগতমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। সামাজিক সচেতনতা তৈরি এবং পরিবেশবান্ধব জীবনধারাকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ।
তিনি আরও বলেন, মিঠাই সবসময়ই গ্রাহকদের সাথে ইতিবাচক ও মানবিক উদ্যোগে সম্পৃক্ত থাকতে বিশ্বাস করে। ‘মিঠাইয়ের সাথে সবুজের পথে’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা প্রতিটি পরিবারকে ছোট ছোট সবুজ উদ্যোগের অংশীদার করতে চাই।
[Disclaimer: You may visit the news source- www.dhakapost.com]

