Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeআন্তর্জাতিকহরমুজে আটকা পড়েছে দুই মার্কিনি জাহাজ, জানাল ইরান

হরমুজে আটকা পড়েছে দুই মার্কিনি জাহাজ, জানাল ইরান

আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়েছে যুক্তরাষ্ট্রের পতকাবাহী দু’টি বাণিজ্যিক জাহাজ। হরমুজ প্রণালীর ওমান উপকূলের রুক্ষ পাথুরে অংশে আটকা পড়েছে জাহাজ দুটি।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলের একাংশ অগভীর, রুক্ষ পাথুরে এবং উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ। এই অংশটি পড়েছে ওমান উপকূলে।

“বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হরমুজ প্রণালির ওমান উপকূলের পাথুরে অংশ যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দু’টি বাণিজ্যিক জাহাজ। এমন এলাকায় জাহাজ দু’টি আটকা পড়েছে— যেখানে কোনো জাহাজের পক্ষে এগোনো কিংবা পেছানো প্রায় অসম্ভব।”

এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, কিন্তু নৌবাহিনীর কোনো মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ বন্ধ করে দেয় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। পরে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়—এই প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের প্রতি শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজ চলাচল করতে দেখা গেলেই হামলা চালানো হবে।

হরমুজ প্রণালির অবরুদ্ধ অবস্থার ব্যাপক প্রভাব পড়ে জ্বালানি পণ্যের আন্তর্জাতিক বাজারে। কারণ বিশ্বের মোট জ্বালানি চাহিদার এক পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে প্রবাহিত হয়।

এই অবস্থায় গত ১২ এপ্রিল ইরানের বন্দরগুলো এবং হরমুজে পাল্টা অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র। এখনও গুরুত্বপূর্ণ এই বাণিজ্য জলপথ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধের মধ্যে আছে।

[Disclaimer: You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর