Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমDhaka Postঢাকায় দুই দফা অভিযানে সাড়ে ৪০০ গ্রাম কোকেন জব্দ

ঢাকায় দুই দফা অভিযানে সাড়ে ৪০০ গ্রাম কোকেন জব্দ

রাজধানীর গুলশান ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫০ গ্রাম কোকেনসহ সাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেপ্তাররা হলেন মো. মিলন মোল্লা (৪০), মো. মেহেদী হাসান ওরফে সম্রাট (২৬), মো. তরিকুল ইসলাম (৩২), মো. ফাহিম আশরাফ (৩৫), মো. রাকিব হোসেন (৪৫), মো. শহিদুল ইসলাম (৫৫) ও মো. আওয়াল তালুকদার (৪৮)।

সোমবার (৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ এপ্রিল) বিকেলে গুলশান থানাধীন গুলশান-২ এ ডিএনসিসি মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম কোকেনসহ মিলন, মেহেদী, তরিকুল ও ফাহিমকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ জোনাল টিম। গ্রেপ্তারদের দেওয়া তথ্য মতে আবার রোববার রাত আনুমানিক ১২টায় মোহাম্মদপুর থানাধীন সলিমুল্লাহ রোড অভিযান পরিচালনা করে ৩৫০ গ্রাম কোকেনসহ মো রাকিব, শহিদুল ও আওয়ালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য কোকেন সংগ্রহ করে গুলশান থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

[Disclaimer: You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর