Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeবাণিজ্য-অর্থনীতিসেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বিমা খাতের তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সম্প্রতি অনুষ্ঠিত সভায় আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। সভা শেষে এ-সংক্রান্ত একটি মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স।

আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৬৯ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৮ জুন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে।

সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫০ টাকা ১৭ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৯৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন ৫৩ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২০৭ কোটি ৮৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৮২৩। এর ৩৯ দশমিক ৩৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এ ছাড়া সরকারের কাছে দশমিক শূন্য ৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৪ দশমিক ২৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৬ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে।

৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৫ পয়সায়।

[Disclaimer: You may visit the news source-www.khaborerkagoj.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর