Beta Ver. 0.04
Monday, June 15, 2026
Homeখেলাবান্দরবানে জেলা পরিষদ ক্রিকেট শুরু

বান্দরবানে জেলা পরিষদ ক্রিকেট শুরু

বান্দরবান জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬’। আজ শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, জেলা পরিষদ সদস্য উবাথোয়াই মার্মা ও নাছিরুল আলম এবং প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ আয়োজক কমিটির সংশ্লিষ্টরা।

বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং টুর্নামেন্টের সদস্য সচিব মো. মুজিবুর রশিদ জানান, এবারের আসরে মোট ৯টি দল শিরোপার লড়াইয়ে অংশ নিচ্ছে। ১৬ এপ্রিল প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং ১৮ এপ্রিল গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টিম ওয়ান বান্দরবান এবং শাইনার স্পোর্টিং ক্লাব। টিম ওয়ান বান্দরবান ৭ উইকেটে এক দাপুটে জয় নিশ্চিত করে।

[Disclaimer: You may visit the news source-www.dailyamardesh.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর