Beta Ver. 0.04
Wednesday, July 29, 2026
Homeখেলাবিসিবির কমিটি ভেঙে দিয়ে তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি

বিসিবির কমিটি ভেঙে দিয়ে তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি

বাংলাদেম ক্রিকেট বোর্ডের অক্টোবরের নির্বাচনে কারচুপির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সেজন্য আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছে এনএসসি। বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এর আগে তিনি এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানিয়েছেন, বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকেও ইমেইলে জানিয়ে এডহক কমিটির নামও পাঠানো হয়েছে।

এডহক কমিটির অন্য সদস্যরা হলেন: ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাশনা ইমাম।

[Disclaimer: You may visit the news source- www.deshrupantor.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর