Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeজাতীয়ঈদযাত্রা নিয়ে সরকারের প্রস্তুতি সফল: সড়কমন্ত্রী

ঈদযাত্রা নিয়ে সরকারের প্রস্তুতি সফল: সড়কমন্ত্রী

ঈদযাত্রা নিয়ে বর্তমান সরকারের যে প্রস্তুতি ছিল, সেই জায়গা থেকে তারা সফল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (১৯ মার্চ) রাতে একটি বেসরকারী টেলিভিশনের টকশোতে তিনি একথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, ঈদযাত্রা নিয়ে আমাদের যে প্রস্তুতি ছিল,  সেই জায়গা থেকে আমরা সফল। সড়ক যোগাযোগটা স্বস্তির হয়েছে। যাত্রীরা সেবা পাচ্ছে না, বিশৃঙ্খলা আছে, নৈরাজ্য আছে, অনিরাপদ বোধ করছে, টিকিটের ভাড়া বেশি দিতে বাধ্য হচ্ছে… এ রকম কোনো অভিযোগ কিন্তু পাচ্ছি না।

শেখ রবিউল আলম বলেন, সড়কে গাড়ির চাপ আছে, কারণ গার্মেন্টসগুলো আজ ছুটি হয়েছে। গার্মেন্টসকর্মীদের জন্য প্রায় ৭০টি বিআরটিসি বাস বরাদ্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এইযে লাখ লাখ গার্মেন্টস শ্রমিক, তারা একটা পিকআপে ১৫-২০জন করে উঠে যাচ্ছে। এই গাড়িগুলো যমুনা সেতুর কাছে গিয়ে বন্ধ হয়ে যেতে পারে, কতগুলো বাস এভাবে বন্ধ হয়েছেও, এতে দুর্ভোগের সৃষ্টি হয়। এই বন্ধ হওয়া বাসগুলো সরিয়ে নিতে নিতে ১৫ মিনিটেই ৮-১০ কিলোমিটার যানজট তৈরি হয়ে যেতে পারে।

চন্দ্রার যানজটের ব্যাপারে তিনি বলেন, বৃষ্টির পর ওই এলাকায় একটু যানজট হয়, এটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর