Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeজাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয় এবং এতে সভাপতিত্ব করছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত রয়েছেন।

এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও তা রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল। শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে।

এ ছাড়া বিধি–৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি–১৩১ অনুযায়ী ৯৭টি সিদ্ধান্ত–প্রস্তাবের নোটিশ পাওয়া গেছে।

উল্লেখ্য, অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দলের সংসদ সদস্যরা বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করেন। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত ডাকার দাবিও জানিয়েছে বিরোধী জোট।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর