Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeজাতীয়১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে অঞ্চলভিত্তিক সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) নির্বাচন কমিশন থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য সংযুক্ত ‘ছক’ অনুসারে সিটি কর্পোরেশন ও পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য ১৫ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে (হার্ড কপি ও সফট কপি) ওইসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা শাখায় পাঠাতে হবে।

পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার হতে প্রাপ্ত তথ্যসমূহ অঞ্চলভিত্তিক একীভূত করে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর