Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeসহযোগী সংবাদমাধ্যমআমার দেশকনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছেন জনতা ও একদল শিক্ষার্থী।

রোববার বেলা সাড়ে ৩ টার দিকে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে তাকে উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ঘিরে ধরেন এবং সেখানে তাকে আটকে রাখা হয়। ইতোমধ্যে এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

ঘটনাস্থলে উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা জানান, আর এস ফাহিমের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ও বিগত সময়ে ছাত্র আন্দোলনের সময়ের অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। কিন্তু তিনি কোনো উত্তর দিতে পারেননি। আটকের পর শিক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। পরে সেখানে পুলিশের একটি গাড়িও উপস্থিত হয়।

এ বিষয়ে শাহ আলী থানার ওসি মো. জাহাঙ্গীর জানান, চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা ঘিরে ধরলে নিরাপত্তার জন্য আর এস ফাহিমকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে কী-না তা খতিয়ে দেখা হচ্ছে।

[Disclaimer: You may visit the news source- www.dailyamardesh.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর