Beta Ver. 0.04
Monday, June 15, 2026
Homeপ্রধান শিরোনামবাংলাদেশের নতুন স্পিকারকে অভিনন্দন জানালেন পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক

বাংলাদেশের নতুন স্পিকারকে অভিনন্দন জানালেন পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক

বাংলাদেশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। একই সঙ্গে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদারের আশাও ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) পাঠানো এক চিঠিতে এ অভিনন্দন জানান পাকিস্তানের স্পিকার। পরে বিষয়টি পাকিস্তানের জাতীয় পরিষদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজগুলোতেও প্রকাশ করা হয়।

চিঠিতে সর্দার আয়াজ সাদিক বলেন, পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যের মাধ্যমে দুই দেশের জনগণ একে অপরের সঙ্গে সংযুক্ত।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের বর্তমান নেতৃত্বের অধীনে দুই দেশের সংসদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে।

এছাড়া মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণও জানিয়েছেন আয়াজ সাদিক।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর