রাজধানী পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, পুলিশ ও সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি জানান, নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশায় থেকে আত্মহত্যা করে থাকতে পারে, অথবা বাবা তার সন্তানদের হত্যা করে নিজেরা আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
[Disclaimer: You may visit the news source-www.khaborerkagoj.com]

