Beta Ver. 0.04
Wednesday, October 28, 2026
Homeজাতীয়ঢাকা-চট্টগ্রামে ভূকম্পন অনুভূত

ঢাকা-চট্টগ্রামে ভূকম্পন অনুভূত

রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে মিয়ানমারের ইয়েনাংগুয়াং থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। 

রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৬২.৭ কিলোমিটার গভীরে।

ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও দেশের আরও কোথাও এই ভূকম্পন অনুভূত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

এই ভূমিকম্প নিয়ে আজ দু’দফা কেঁপে উঠলো দেশ। এর আগে ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে একবার ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়ায়।

[Disclaimer: You may visit the news source- www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর