Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeরাজনীতিঅনেক কর্মীকে আওয়ামী লীগ সাজিয়ে মামলায় আসামি করা হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

অনেক কর্মীকে আওয়ামী লীগ সাজিয়ে মামলায় আসামি করা হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, নির্বাচনী এলাকায় গ্রাম্য মাস্তানি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। বিভিন্ন এলাকায় চায়ের দোকানে বসে কিছু দুষ্ট লোক প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আমার সঙ্গে যারা কাজ করছেন, তাদেরকে নির্বাচনের পর দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অনেক কর্মীকে আওয়ামী লীগ সাজিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি করা হচ্ছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল-৩ আসনের নির্বাচনী এলাকা বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট থেকে গণমিছিলের আগে ‘ঈগল’ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, আমার আসনের ১২৪টির অধিকাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাওয়া ও ফিরে আসা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোথায় ইয়াবা মজুদ আছে, কোথায় অস্ত্র রাখা হয়েছে, ইটভাটায় বা চরাঞ্চলে অস্ত্রের প্রশিক্ষণ চলছে। এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করা হচ্ছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও আইজিপিসহ সংশ্লিষ্ট সব দপ্তরে অভিযোগ জানানো হয়েছে।

তিনি চরাঞ্চলগুলোর কথা উল্লেখ করে বলেন, মুলাদীর চরাঞ্চলগুলো দুর্গম ও বিচ্ছিন্ন। সেখানে অতিরিক্ত যৌথবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড মোতায়েন প্রয়োজন। প্রয়োজনে এয়ার সাপোর্টও দিতে হবে। যৌথবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহারের দাবি জানান তিনি।

বক্তব্যের শেষে তিনি বলেন, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আমি সবার এমপি হবো—যারা ভোট দিয়েছেন তাদেরও, যারা দেননি তাদেরও।

এসময় নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, বাবুগঞ্জ উপজেলারা সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, বাবুগঞ্জ জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর