Beta Ver. 0.04
Wednesday, July 29, 2026
Homeপ্রধান শিরোনামহাজারীবাগে ঝুট গুদামে আগুন, চার ঘণ্টার চেষ্টায় নির্বাপণ

হাজারীবাগে ঝুট গুদামে আগুন, চার ঘণ্টার চেষ্টায় নির্বাপণ

রাজধানীর হাজারীবাগে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করেছে।
 
আজ (বৃহস্পতিবার) ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সকাল সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করা হয়।

সকালে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, হাজারীবাগের কাঁচা বাজার এলাকায় চারতারা ভবনের চার তলায় আগুনের খবর পাই। এরপর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুইটি এবং হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে দুইটি মোট চারটি ইউনিট ৩টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তাদের চার ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নির্বাপন করা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

[Disclaimer: You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর