Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeপ্রধান শিরোনামমাদকাসক্ত ছেলেকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে বাবার আত্মসমর্পণ

মাদকাসক্ত ছেলেকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে বাবার আত্মসমর্পণ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে হত্যার পর জরুরি নম্বর ৯৯৯–এ ফোন দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বাবা। এই ঘটনার পর বসতঘর থেকে মেহেদী হাসান (২৫) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের হাতে আটক ব্যক্তির নাম আবদুল বারেক খান (৫৫)। তিনি ছোনাউটা গ্রামের মৃত বেলায়েত খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান মাদকাসক্ত ছিলেন। সে মা-বাবা ও এলাকাবাসীকে বেশ কয়েকবার মারধর করেছে। তার অত্যাচারে এলাকার বাসিন্দারা আতঙ্কে থাকতেন। ঘটনার দিন সকালে শুভ বাবার কাছে তিন লাখ টাকা দাবি করে বাড়িতে ভাঙচুর করে। সন্ধ্যায় সে বাজার থেকে একটি দা কিনে নিয়ে আনেন এবং মাকে হুমকি দেয়, ‘টাকা না দিলে রাতে তোমাদের (বাবা-মাকে) দুইজনকে জবাই করা হবে।’

বিষয়টি মা খুশি বেগম তার স্বামী আব্দুল বারেক খানকে জানান। বারেকের পরামর্শে স্ত্রী খুশি বেগম রাতে অন্য ঘরে ঘুমান। রাত ৩টার দিকে পিতা বারেক খান ঘুমন্ত ছেলের কিনে আনা সেই দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর আত্মসমর্পনের ইচ্ছে পোষণ করে ৯৯৯ কল দিয়ে বিষয়টি কাঠালিয়া থানায় জানান। খবর পেয়ে বাবাকে আটক করে পুলিশ এবং ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার শাহ আলম বলেন, মেহেদী হাসান মাদকাসক্ত ছিলেন। তার ভয়ে পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন। ঘটনার দিন রাতে মা-বাবার কাছে মেহেদী তিন লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় মা-বাবা দুজনকে হত্যার করার হুমকি দেন। এতে বাবা বারেক অতিষ্ঠ হয়ে দা দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করেন।

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর