Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeপ্রধান শিরোনামটাঙ্গাইলে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

টাঙ্গাইলে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার মেঘারপটল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন— একই এলাকার ইব্রাহীমের ছেলে শহিদুল (৩০), আনোয়ার হোসেনের ছেলে সোহেল (২৫), আলী আকবর মুন্সির ছেলে এনামুল (৩২) এবং আকবর ফকিরের ছেলে আল আমিন (৩০)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মেঘারপটল গ্রামের নাজমুলের বাড়িতে একই এলাকার শহিদুলসহ চারজন ব্যক্তি ভোট চাইতে যান। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকায় গৃহবধূ তাদের চলে যেতে বলেন। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য বার বার বলতে থাকেন। গৃহবধূ জানান, তিনি ভোটার নন এবং তার পরিবারের সদস্যরা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। এতে ক্ষিপ্ত হয়ে শহিদুল নামের একজন তাকে জড়িয়ে ধরেন বলে অভিযোগ করা হয়েছে। অন্যরা দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালায় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় ঘটনাটি প্রকাশ করলে তুলে নিয়ে নির্যাতনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

এদিকে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, এ বিষয়ে আদালতে মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর