Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeপ্রধান শিরোনামনেত্রকোনায় গভীর রাতে চার ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

নেত্রকোনায় গভীর রাতে চার ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় রাতের আঁধারে চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

অগ্নিসংযোগ করা কেন্দ্রগুলো হলো— সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পুলিশ সুপার জানান, সোমবার রাত ২টা থেকে ভোররাতের মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা চটের বস্তায় কেরোসিন বা পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে বিদ্যালয়ের কক্ষের ভেতরে ছুড়ে মারে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। একই সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার দুপুরে অগ্নিসংযোগের শিকার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর