Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeপ্রধান শিরোনামসরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

বিএনপি সরকার গঠন করতে পারলে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দুই দশক পর নীলফামারীর ঐতিহ্যবাহী বড়মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় এ প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

এ ছাড়া উত্তরের কৃষি প্রধান জেলা নীলফামারীর সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কৃষির আধুনিকায়নের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে শিল্পায়নের বিপ্লব ঘটানোর অঙ্গীকার করেন তিনি।

বিএনপি নির্বাচনি সমাবেশে দেশ নিয়ে পরিকল্পনা তুলে ধরছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘১২ তারিখ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরে আসবে। বিএনপি সরকার গঠন করতে পারলে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে।’

নির্বাচিত হয়ে জনগণকে সঙ্গে নিয়েই তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান।

এ সময় তিস্তা নদীকে ঘিরে কৃষি, শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের কথাসহ সৈয়দপুর বিমানবন্দরকে ধীরে ধীরে আন্তর্জাতিক বিমানবন্দরে রুপান্তরিত করার কথাও জানান তিনি।

তিনি বলেন, ‘দেশের কোনো ভোটারকে যদি ভয়ভীতি বা চাপ সৃষ্টি করা হয়, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই জনগণের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেন বিএনপির চেয়ারম্যান।’

 এ সময় আগামীর বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। 

[Disclaimer: You may visit the news source- www.khaborerkagoj.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর