Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeপ্রধান শিরোনামনারায়ণগঞ্জে অবৈধ ছাপাখানায় অভিযান, গাইড বই ও মেশিন জব্দ

নারায়ণগঞ্জে অবৈধ ছাপাখানায় অভিযান, গাইড বই ও মেশিন জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে পরিচালিত একটি বইয়ের ছাপাখানায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় ২০ লাখ টাকা মূল্যের বই ও প্রিন্টিং মেশিন জব্দ করেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে কাচপুর বেহাকৈর এলাকায় সোনারগাঁ থানা-পুলিশের একটি দল অভিযান চালায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ‘পাঞ্জেরি প্রকাশনী’ নাম ব্যবহার করে বিভিন্ন শ্রেণির গাইড বই অনুমতি ছাড়া ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। এতে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছিল।

সোনারগাঁ থানা-পুলিশের একটি দল সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ছাপা প্রায় ৪ হাজার কপি বই ও ছাপানোর ব্যবহৃত মেশিন জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, অবৈধভাবে পরিচালিত ছাপাখানা থেকে বই ও মেশিন জব্দ করা হয়েছে। কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর