Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeআন্তর্জাতিক‘ম্যায় হু না’র সিক্যুয়েলে পর্দায় ফিরছেন ফারাহ-শাহরুখ জুটি

‘ম্যায় হু না’র সিক্যুয়েলে পর্দায় ফিরছেন ফারাহ-শাহরুখ জুটি

বলিউড বাদশাহ শাহরুখ খান এবং জনপ্রিয় পরিচালক ফারাহ খান দীর্ঘ ১২ বছর পর পুনরায় একসঙ্গে কাজ করতে চলেছেন। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘ম্যায় হু না’-র দুই দশক পূর্তিতে ছবিটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা বি-টাউনে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে।  এই সিনেমার সবচেয়ে বড় চমক হিসেবে জানা গেছে, শাহরুখ খানকে প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পর এই জুটির এটিই হবে প্রথম কাজ। ফারাহ খান দীর্ঘদিন ধরে এই প্রকল্পের চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন এবং সম্প্রতি শাহরুখ চিত্রনাট্যটি পছন্দ করায় বড় পর্দার এই প্রত্যাবর্তন নিশ্চিত হয়েছে।

পরিচালক ফারাহ খান এই সিক্যুয়েলের জন্য শাহরুখের যে দুটি চরিত্র তৈরি করেছেন, তারা দেখতে একই রকম হলেও ব্যক্তিত্বের দিক থেকে হবে সম্পূর্ণ বিপরীত। মূলত এই চ্যালেঞ্জিং ডাবল রোলের কারণেই কিং খান প্রজেক্টটিতে অভিনয় করতে রাজি হয়েছেন।

এর আগে এই জুটি ‘ওম শান্তি ওম’ এবং ‘ম্যায় হু না’-র মতো কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন, যা দর্শকহৃদয়ে আজও গেঁথে আছে। নতুন এই কিস্তিতেও প্রথম পর্বের মতো ভরপুর অ্যাকশন, কমেডি ও ড্রামার সংমিশ্রণ থাকবে বলে নির্মাতা সূত্রে আভাস পাওয়া গেছে।

গল্পের প্রেক্ষাপট নিয়ে জানা গেছে যে, প্রথম কিস্তিতে রাম প্রসাদ শর্মা যেভাবে ভারত-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে শান্তি মিশন সম্পন্ন করেছিলেন, দ্বিতীয় কিস্তিতেও সেই দেশপ্রেমের ধারা বজায় থাকবে। তবে এবার বর্তমান বিশ্বের জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের সামনে থাকা সমসাময়িক চ্যালেঞ্জগুলো গল্পের পরতে পরতে ফুটিয়ে তোলা হবে।  এছাড়া ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে প্রথম পর্বের অভিনয়শিল্পী সুস্মিতা সেন, সুনীল শেট্টি, অমৃতা রাও এবং জায়েদ খানকেও গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।

শাহরুখ খান বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন, যেখানে তাকে ‘ডন’ ইমেজে দেখা যাবে। আগামী মে মাসের মধ্যে এই ছবির কাজ শেষ করে তিনি ‘ম্যায় হু না ২’-এর পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট রিডিং সেশনে বসবেন বলে আশা করা হচ্ছে।  সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে ‘কিং’ মুক্তির পরপরই এই মেগা প্রজেক্টের দৃশ্যধারণ শুরু হবে। এক দশকেরও বেশি সময় পর এই সফল জুটির কামব্যাক বলিউড বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন।

[Disclaimer: You may visit the news source- www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর