Beta Ver. 0.04
Wednesday, June 17, 2026
Homeআইন আদালাতমানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

চব্বিশের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় কারফিউ জারি করে ছাত্র-জনতাকে দমন এবং হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।

রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

প্রসিকিউশন তাদের বক্তব্যে জানায়, জুলাই–আগস্টের গণ-আন্দোলনের সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের মধ্যে ফোনালাপ হয় এবং আন্দোলন দমনে কারফিউ জারি ও ছাত্র-জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পরিকল্পনা করা হয়। মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন।

একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজবাড়িতে নয়জন যুবককে জঙ্গি হিসেবে সাজিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলারও শুনানি রয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীকে জেরা করবে প্রসিকিউশন। আজ ইতোমধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক ও হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট গ্রেপ্তারের পর থেকে সালমান এফ রহমান ও আনিসুল হক কারাগারে আছেন।

[Disclaimer: You may visit the news source-www.ittefaq.com.bd]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর