Beta Ver. 0.04
Monday, June 1, 2026
Homeজাতীয়স্বাক্ষর জটিলতায় আপিলেও প্রার্থিতা ফিরে পাননি আনিসুল ইসলাম মাহমুদ

স্বাক্ষর জটিলতায় আপিলেও প্রার্থিতা ফিরে পাননি আনিসুল ইসলাম মাহমুদ

চট্টগ্রাম-৫ (হাটহাজারী উপজেলা) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে আপিলেও। দলীয় মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো মনোনয়নপত্রের স্বাক্ষরের অমিল থাকায় তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন নামঞ্জুর করা হয়।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে তাঁর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। 

মনোনয়নপত্র বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আনিসুল ইসলাম মাহমুদ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, চট্টগ্রামে মনোনয়নপত্র যাচাইয়ের সময় তার প্রস্তাবক ও সমর্থককে অপহরণ করা হয়েছে।

মনোনয়ন বাতিলের পর বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে দেওয়া মন্তব্যের ঘটনায় প্রতিবাদ জানায় চট্টগ্রাম মহানগর বিএনপি এবং হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার মৃত্যুর ঘটনায় তার বন্ধু আজিজুল হক বাদী হয়ে আনিসুল ইসলাম মাহমুদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

[Disclaimer:You may visit the news source-www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর