সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার কলাগাঁও বাজারে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আলহাজ আনিসুল হক।
এছাড়া স্থানীয় আলেম-ওলামা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ মাহফিলে অংশগ্রহণ করেন।
[Disclaimer: You may visit the news source- www.bd-pratidin.com]

