সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও খতমে কোরআন এবং দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া।সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া।
হাইকমিশন জানায়, অনুষ্ঠানে উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী ও পেশাজীবী অংশগ্রহণ করেন। বিশেষ দোয়া ও মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ উপলক্ষে হাইকমিশনে সরকারি কূটনৈতিক কোরের সদস্যদের স্বাক্ষরের জন্য একটি শোকবই খোলা হয়েছে।
[Disclaimer:You may visit the news source-www.dhakapost.com]

