Beta Ver. 0.04
Tuesday, June 2, 2026
Homeস্টিকি সংবাদবিএনপির নির্বাচনী আইনি সহায়তা কমিটির টিম লিডার ব্যারিস্টার কাজল

বিএনপির নির্বাচনী আইনি সহায়তা কমিটির টিম লিডার ব্যারিস্টার কাজল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জ্যেষ্ঠ আইনজীবী ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে টিম লিডার করে দলটির নির্বাচনী আইনি সহায়তা সাব-কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে টিম লিডার করে আইনি সহায়তা সাব-কমিটি গঠন করা হয়েছে। আইনি সহায়তা সাব-কমিটির অপরাপর সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

[Disclimer: You may visit the news source- www.dhakapost.com]

অনুরূপ সংবাদ
- Advertisment -

আরও খবর